১# প্রতিদিন এর ঘটনা সর্ম্পকে ডায়রি.........


   দিনঃ২৩-০৮-২০২২

*** বিকাল প্রায় ৪ঃ৩৫ এর  সময় রেডি হয়ে সাইকেল নিয়ে বের হলাম। বাসা থেকে বাহির হয়ে কালিঘাট যাব ঠিক করে সাইকেল চঁড়ে টিলাগড় এর  উদ্দেশ্যে  রওয়ানা দেই। একাই ছিলাম। তারপর রাস্তার দুপাশের  দোকানপাট , ঘরবাড়ি এবং গাড়িঘোড়া দেখতে দেখতে চলতে থাকলাম। কিছুক্ষণ এর  মধ্যে এমসি কলজের মাঠে পৌঁছে গেলাম। মাথে আজ তেমন মানুষের আনাগোনা ছিল না । তবে কলজের মাঠা যেমনি সুন্দর তেমনি বিশাল আঁকারের । বিশাল মাঠের সুন্দর্য্য উপভোগ করতে করতে টিলাগড় পয়েন্ট এ এসে গেলাম। পয়েন্ট গাড়ির সমহার বেশি ছিল । তখন গাড়ি গুলোর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মস্ত বড় একটি গাড়ি যাছিল সেনানিবাসের দিকে। তা দেখে আমিও চললাম আমার গন্ত্যবের দিকে। শিবগঞ্জ  যখন এলাম তখন শিবগঞ্জ থেকে উপশহর এর রাস্তাদিয়ে প্রবেশ করি। আমার ঠিক মনে পড়ছেনা এই রাস্তাদিয়ে কখনো এসে ছিলাম কি না? 

***যাই হোক তখন আছরের নামাজের সময় হয়ে যাওয়ার কারণে নামাজ পরার জন্য মসজিদ খোঁজতে লাগলাম। রাস্তার পাশে কোনো মসজিদ দেখতে পেলাম না । হঠাৎ গলির ভিতরের রাস্তাদিয়ে একজন ভাইকে মসজিদ এর দিকে যেতে দেখলাম। তখন আমিও উনাকে অনুসরণ করে মসজিদে এসে গেলাম। মসজিদে প্রবেশ করেই আমি কিংকর্তব্যবিমূখ হয়ে গেলাম। মাশাআল্লাহ্ এত মসজিদ সিলেটে আমি দেখি নাই । মসজিদের বাহিরের কারুকার্য যেমন সুন্দর ভিতরের বাগানসহ বিশাল আকারের অসম্ভব সুন্দর যা যেকোনো মানুষের মনকে নাড়া দিবে। আলহামদুল্লিলাহ নামাজ আদায় করে বাহির হয়ে সাইকেল নিয়ে রওয়ানা হলাম এবং একজনকে কিছু টাকা সদকা করলাম। তারপর মসজিদের পাশি বাদাম ওয়ালার তেকে দশ টাকার বাদাম কিনলাম । এরপর ধীরে ধীরে উপশহর থেকে সোবহানীঘাট হয়ে বন্দর এর পাশে কালিঘাট এর  রাস্তা দিয়ে প্রবেশ করি । এই রাস্তায় তখন প্রচুর জ্যাম ছিল । কালিঘাট সম্ভবত অনেক আগের বাজার। এখানে প্রচুর পরিমাণে পাইকারী বিক্রয় এর দোকান আছে । নদীর পাশে হওয়ার কারণে এখানে দোকান এর মালামাল পরিবহন করতে সহজ, আমি এইগুলো দেখতে দেখতে ভিতরের দিকে গেলাম। তখন একটা ধান এর মিল দেখলাম। মিল এর পাশ দিয়ে নদীর কাছে গেলাম । নদীর অবস্থা দেখে খুবেই  বিমহিত হলাম। নদীর অবস্থা একেবারেই নাজোক। প্রচুর ময়লা আর্বজনার ছরাছিটি । আমার পাশেই তখন দাড়িয়ে ছিল একটা মাদ্রার্সার ছাত্র । তার সাথে কিছুক্ষণ  কথা বলাম এবং জানতে পারলাম সে হিফজ বিভাগের ছাত্র, (মাশাআল্লাহ)।


***এরপর আমি র্কিনব্রিজ এর পাশে আসলাম এবং নদীর অবস্থা দেখতে লাগলাম । কছু সময় দাঁড়িয়ে থেকে মাগরিবের সময় হয়েগেল এবং নামাজের উদ্দেশ্যে কোর্টপয়েন্ট জামে মসজিদে আসলাম । সাইকেল পার্ক করে ওযু করলাম, মসজিদে প্রবেশ করলাম, নামাজ আদায় করলাম এবং বাহির হয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হলাম , আল্লাহর রহমতে বাসায় এসে গেলাম ৭টা ১০ মিনিটে। 


সেই সাথে আমার আজকের দিনের বাহিরের ঘোঁড়া ফেরার সমাপ্তি হল।। 
 


           ধন্যবাদ সবাইকে
           আল্লাহ হাফেজ।



***** সাইমুম তারেক ****

মন্তব্যসমূহ